Recipe: ভাতের সাথে মেখে খান আম কাসুন্দিতে ভাঁপা ইলিশ,শিখেনিন রান্নার পদ্ধতি

বর্ষা আসতেই বেড়ে যায় ইলিশের চাহিদা। এ সময় কমবেশি সবাই সরিষা ইলিশ, দই ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ মাছের তেল ঝাল ইত্যাদি পদ খেয়ে থাকেন!

চাইলে স্বাদ পাল্টাতে এবার না হয় তৈরি করুন আম ও কাসুন্দি দিয়ে তৈরি মাখা মাখা ইলিশের জিভে জল আনা পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ৪ পিস
২. লবণ স্বাদমতো
৩. হলুদ গুঁড়া ২ চা চামচ
৪. সরিষা ১ চা চামচ
৫. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
৬. কাঁচা আম বাটা ১ টেবিল চামচ
৭. চিনি স্বাদমতো
৮. কাসুন্দি ১ টেবিল চামচ ও
৯. সরিষার তেল ১ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে মাছের টুকরোগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন। এরপর প্যানে তেল গরম করে তাতে হলুদ ও সরিষা ফোড়ন দিয়ে কাঁচা মরিচের ফালি দিয়ে দিন।

এরপর কাঁচা আম বাটা প্যানে দিয়ে লবণ ও চিনি স্বাদমতো দিয়ে নাড়তে থাকুন। অল্প কষিয়ে এতে জল মিশিয়ে দিন। ঢেকে কয়েক মিনিট রান্না করে মাছের পিসগুলো দিয়ে দিন।

কয়েক মিনিট পর কাসুন্দি মিশিয়ে সামান্য জল দিন। মাখা মাখা হয়ে গেলে আম কাসুন্দি ভাপা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *