৩০ সেকেন্ডেই সব শেষ, আকাশ থেকে ‘খসে পড়ল’ বিমান! সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, ভয়াবহ কাণ্ড আমেরিকায়

মাত্র তিন দিনের ব্যবধানে পরপর দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় কাঁপল আমেরিকা। প্রথমে ওয়াশিংটন— যেখানে সেনা কপ্টারের সঙ্গে ধাক্কায় বিধ্বস্ত হয় আমেরিকান এয়ারলাইন্সের বিমান, প্রাণ হারান ৪০ জনেরও বেশি। এবার ফিলাডেলফিয়া— যেখানে বিমানবন্দর থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে লিয়ারজেট ৫৫। পরক্ষণেই ঘটে বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আগুন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড়ে যায় লিয়ারজেট ৫৫।
মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই রোজ়ারভেল্ট মলের সামনে মুখ থুবড়ে পড়ে বিমানটি।ভয়াবহ বিস্ফোরণের জেরে আশপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ে আগুন।বিমানে ছিলেন অন্তত ৬ জন, এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর নিশ্চিত হয়নি তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
এক প্রত্যক্ষদর্শী বলেন,
“হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম। ঘর থেকে বেরিয়ে দেখি চারপাশ ধোঁয়ায় ঢেকে গেছে। বিমানটা আগুনের গোলায় পরিণত হয়েছিল!”

এই পরপর দুটি দুর্ঘটনা মার্কিন অ্যাভিয়েশন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। মার্কিন ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, তদন্ত চলছে।

এদিকে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন,
“ফের কতগুলো প্রাণ চলে গেল। এই ভয়াবহ ঘটনা মেনে নেওয়া যায় না।”

বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে টানা দু’টি দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশজুড়ে।