হৃতিক নয়, বিয়ে করছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান!

হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান চুটিয়ে প্রেম করছেন আরসালান গোনির সঙ্গে। শোনা যাচ্ছে নিজেদের সম্পর্কটিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা।

শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সুজান-আরসালান। ভারতীয় গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে।

জানা গেছে, সাদা-মাটা আয়োজনে বিয়ে করতে চাইছেন তারা। বলিউডের অন্যান্য বিয়ের মতো জমকালো আয়োজনে বিয়ে করার পক্ষে নন এই জুটি।

হৃতিক রোশন প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে- সেই খবর এখন সবার জানা। জানা গেছে, হৃতিক রোশনও সাবাকে বিয়ের পরিকল্পনা করছেন। তবে শিগগির নয়, আরও কিছুদিন সময় নিবেন তারা।

হৃতিক-সুজান ভালোবেসে বিয়ে করেছিলেন। ১৪ বছর সংসারও করেছেন। তবে হঠাৎই আলাদা হয়ে যান তারা। জানাননি কারণও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *