বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশের চেষ্টা, একা গুলি চালিয়ে রুখলেন মহিলা বিএসএফ জওয়ান

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিএসএফের কড়া নজরদারি অব্যাহত। সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশের চেষ্টা থামাতে রাজ্য পুলিশও সক্রিয়। তবে, বর্ডার পার করে এদেশে ঢোকার চেষ্টা থামছেই না। সম্প্রতি, মালদহের হবিবপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে অস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। তাঁদের সেই চেষ্টা একা হাতেই প্রতিহত করেন বিএসএফের এক সাহসী মহিলা জওয়ান।
ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরের অনুরাধাপুর সংলগ্ন এলাকায়। শীত আর কুয়াশার সুযোগে, একটি সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতী দল সীমান্তের কাঁটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। মহিলা বিএসএফ জওয়ান তাঁদের দেখতে পেয়ে প্রথমে বাধা দেন এবং হুঁশিয়ারি দেন। কিন্তু দুষ্কৃতীরা পালটা আক্রমণাত্মক হয়ে উঠলে, তাঁকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়। গুলির পর, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়।
এদিকে, বুধবার মালদহের শুকদেবপুরে নতুন করে উত্তেজনা ছড়ায়। সীমান্ত পথে ভারতের জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশিরা ভারতীয় জমিতে বড় বড় গর্ত খুঁড়ে ফেলে, যা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখে তাঁদের ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পৌঁছায় বিএসএফের টহলদারী।
এতে স্পষ্ট হয়ে ওঠে, সীমান্তের নিরাপত্তা আরও শক্তিশালী করতে আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেন ভবিষ্যতে এমন অনুপ্রবেশের চেষ্টা রোখা সম্ভব হয়।