দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনখড়, জয় নিশ্চিত হতেই উৎসব শুরু ঝুনঝুনুতে
August 6, 2022

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। জয় নিশ্চিত হতেই তাঁর লোকসভা কেন্দ্র রাজস্থানের ঝুনঝুনুতে শুরু হয়ে গেল উৎসব। এর পাশাপাশি, রাজধানী দিল্লি-সহ গোটা দেশের গেরুয়া শিবিরে উল্লাস চোখে পড়ার মতো। কিছুক্ষণের মধ্যেই জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারিয়েছেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট পড়েছে ৭২৫টি।
৭২৫টি ভোটের মধ্যে জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। যা মোট ভোটের ৭০ শতাংশ। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভা পেয়েছেন ১২৮টি ভোট। বাতিল হয়েছে ১৫টি ভোট।
একজন আইনজীবী হিসেবে জীবন শুরু করেছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়।