জগদীপের সঙ্গে সাক্ষাৎ অভিনেতা প্রসেনজিতের, এই সাক্ষাৎ নিয়ে রাজনীতিতে যোগের জল্পনা তুঙ্গে
August 6, 2022

গত ১৬ জুলাই ঘোষণা করা হয়েছিল এনডিএ-র তরফে প্রার্থী। জানানো হয়েছিল, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হচ্ছে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
জগদীপ ধনখড়ের সঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাক্ষাতের ছবি নিজেই পোস্ট করেছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন জগদীপ ধনখড়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন উঠছে অনেক। হঠাৎই দিল্লিতে কী করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ? জগদীপ ধনখড়ের সঙ্গেই বা কেন দেখা করলেন অভিনেতা ? তবে কি কোনও রাজনৈতিক যোগ ? এমনই হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে।