BigNews: মহিলাদের জন্য বাস ভাড়া FREE, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আগামী ১১ই অগাস্ট রাখিবন্ধন উৎসব। এই রাখিবন্ধন উৎসবে মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১০ অগাস্ট মধ্যরাত থেকে ১২ অগাস্ট মধ্যরাত পর্যন্ত উত্তরপ্রদেশে বিনামূল্যে বাসে চড়তে পারবেন সমস্ত মহিলারা।

জানা গিয়েছে, উৎসব চলাকালীন ৪৮ ঘন্টার জন্য চালু থাকবে এই নিয়ম। তবে উত্তরপ্রদেশে এই ধরণের ঘোষণা প্রথম নয়। এর আগেও ২৪ ঘন্টার জন্য ছাড় দিয়েছিল যোগী সরকার। শুধু এবার সময়সীমা বাড়ানো হয়েছে। ২৪ ঘন্টার বদলে ৪৮ ঘন্টা করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,’রাখিবন্ধন উপলক্ষে উত্তপ্রদেশ রাজ্য পরিবহন নিগমের উচিত সমস্ত মহিলা যাতে নিখরচায় বাসে চড়তে পারেন, তা নিশ্চিত করা এবং তাঁদের সুরক্ষা দেওয়া হয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *