OMG! ধর্ষণ করে নাবালিকার আপত্তিকর ছবি ভাইরাল, ২ বছর পর পুলিশের জালে মূল অভিযুক্ত

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তৈমুর আলি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বাড়িতে কেউ না থাকার সুযোগে তৈমুর নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে এবং তার নগ্ন ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই ঘটনায় রায়গঞ্জ থানায় তৈমুর সহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর তৈমুর পালিয়ে যায় এবং প্রায় দু’বছর ধরে আত্মগোপনে ছিল।

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর ক্রাইম ব্রাঞ্চের একটি দল মালদা স্টেশনে ওঁত পেতে ছিল। তৈমুর মুম্বাইয়ের ট্রেন থেকে মালদা স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ তৈমুরের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে। সোমবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। আদালতের বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নাবালিকার মা জানান, ঘটনার সময় তিনি ও তার স্বামী জমিতে কাজ করছিলেন এবং মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগেই তৈমুর এই জঘন্য অপরাধ করে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রায়গঞ্জ মহিলা থানার পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে বাইরে ছিল। তারা গোপন সূত্রে খবর পেয়ে তাকে মালদা স্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।