পার্থ চ্যাটার্জির সাথে দেখা করতে পারবে কি পরিবার? জানিয়ে দিলো জেল আধিকারিকরা

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সাথে প্রায় ২ সপ্তাহ ধরে দেখা করতে পারেনি তার পরিবার। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে তার জেল জীবন।

মূলত নিয়ম অনুসারে ED হেফাজতে থাকার সময় পরিবারের কারো সাথে দেখা করা না গেলেও আজ শনিবার পার্থ চ্যাটার্জির পরিবার চাইলে তার সাথে দেখা করতে পারে। জেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে অন্যান্য বন্দিদের মতো পার্থ চ্যাটার্জির জন্যও রয়েছে সেই ব্যবস্থা। এমনকি পরিবারের কোনো ব্যক্তি এসে চাইলে খাবার ও পোশাক দিয়ে যেতে পারেন।

প্রসঙ্গত, পার্থ চ্যাটার্জির জন্য জেলে আলাদা কোনো ব্যবস্থা নেই। আগেই কারা দফতরের থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পার্থ চ্যাটার্জিকে রাখা হবে সাধারণ বন্দিদের মতোই। জেল কর্তৃপক্ষ তাই করেছেন।

সূত্রের খবর অনুযায়ী পার্থ চ্যাটার্জিকে ধবধবে কোনও বিছানা বা AC নয় সাধারণ চাদরে ফ্যান চালিয়ে শুতে দেওয়া হয়েছিল। সকালের জল খাবার ছিল অন্যান্য বন্দিদের মতোই সাধারণ। দেওয়া হয় চা আর বাটার টোস্ট।

ফ্যানের হাওয়ায় নির্ঘুম রাত কাটিয়ে করা রক্ষীদের কাছে নাকি তিনি স্বীকার করেছেন যে তার খুব কষ্ট হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *