কপালে টিপ না পড়ায় কারিনাকে ‘বয়কট’ এর ডাক!

পান-মসলার বিজ্ঞাপন করে কদিন আগেই বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। আর এবার জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপন করে নেটিজেনদের রোষানলে কারিনা কাপুর খান।

মূলত সামনেই অক্ষয় তৃতীয়া। আর সেই উপলক্ষ্যে মালাবার গোল্ডের তরফে একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আনা হয়েছে। সেই বিজ্ঞাপন প্রচার মুখ হয়েছেন কারিনা। কিন্তু এই বিজ্ঞাপনে কপালে টিপ না পরার জন্যই সমালোচিত হতে হলো কারিনাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হলো বয়কটের ডাক!

বিজ্ঞাপনে গোলাপি রঙা লেহেঙ্গায় ধরা দিয়েছেন কারিনা। গলায় হিরের নেকলেস, কানে ঝোলা দুল, কপালে মাংটিকা। কিন্তু কারিনার এই সাজ বেমানান ঠেকেছে নেটিজেনদের একটা অংশের কাছে। বিবাহিত হিন্দু স্ত্রীর কপালে টিপ না থাকলে সেটা অপসংস্কৃতি, এমন দাবি তুলে ওই সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে!

শুক্রবার (২২ এপ্রিল) থেকে হ্যাশট্যাগ বয়কট কারিনা কাপুরকে নিয়ে এই ট্রেন্ড শুরু করেছে। নেটিজেনদের একজন লিখেছেন, ‘টিপ ছাড়া অক্ষয় তৃতীয়ার বিজ্ঞাপন! ওদের কি হিন্দি সংস্কৃতি নিয়ে কোন ধারণা নেই?’

অপর একজন লিখেছেন, ‘হিন্দুদের জন্য টিপ শুধু একটা লাল বিন্দু নয়, যদি মালাবার গোল্ডের মতো সংস্থা ইচ্ছাকৃতভাবে সেটা বুঝতে না চায় তাহলে হিন্দুদের উচিত ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া’।

তবে কারিনার এই বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে এখনও মুখ খোলেনি কারিনা কিংবা মালাবার গোল্ডের কেউই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *