‘দল কী করল? সবাই দেখছে’, ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

আদালত থেকে ফের লকআপে নিয়ে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন হুগুলির উত্তর পাড়ার তৃণমূল কর্মী দেবনাথ রায় ওরফে দেবু।

এরপরেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কী রে, কেমন আছিস ? দল কী করল ? তোরা তো সব দেখছিস। ভালো থাকিস।’ এরপর থেকেই প্রশ্ন উঠছে, নাম না করে কি দলনেত্রী মমতা ব্যানার্জিকেই ইশারা করলেন পার্থ ? তৃণমূল কর্মী দেবু বলেন, ‘দাদার দিকে কেউ জুতো ছুড়েছিল। তাই প্রণাম করে গেলাম। পার্থদার প্রতি আমাদের আজও আস্থা অটুট। ভবিষ্যতেও থাকবে।’

উল্লেখ্য, তৃণমূল কর্মী দেবনাথ রায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রণাম করে বলেন ‘ভেঙে পড়বেন না দাদা। আমরা আছি তোমার সাথে। নিশ্চিন্তে থাকো। কিছু হবে না।‘ এই কথা বলেই দেবু পার্থর পিছন পিছন কিছুদূর এগিয়ে যান। লিফটে ওঠার সময় দেবুর দিকে তাকিয়ে পার্থ কে ছল ছল চোখে বলতে শোনা যায় ‘তোরা ভালো থাকিস’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *