BigNews: ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, তদন্ত শুরু হলো বাংলাদেশে

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে।যাচাই-বাছাই শেষে মঙ্গলবার এই অনুসন্ধানের কাজ শুরু করে সংস্থাটি।
হাসিনার স্নায়ুচাপ বাড়াতে আওয়ামী লিগের একের পর মন্ত্রী-নেতা বিরুদ্ধে পদক্ষেপ করেছে ইউনূস সরকার। তাছাড়াও, দেশের ১০টি বড় কোম্পানির বিরুদ্ধে অর্থ পাচার-সহ একাধিক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। আর প্রতিটি কোম্পানির বেনিয়মে নাম জড়িয়েছে হাসিনারও।
২০০৯ সাল থেকে ২০২৩ সালের মধ্য়ে বাংলাদেশ থেকে মোট ২৩৪০০ কোটি ডলার পাচার করা হয়েছে। যার জেরে বাংলাদেশে অর্থনৈতিক সংকট। আর সেই সংকট মেটাতেই বিশ্ব ব্যাঙ্কের মতো একাধিক আন্তর্জাতিক সংস্থার থেকে ঋণ নিচ্ছে বাংলাদেশ।তবে ইউনূস সরকারের এই পদক্ষেপ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।