GOLD: সোনার দামে স্থিরতা, স্বস্তিতে বিয়েবাড়ির ক্রেতারা, জেনেনিন আজকের দাম?

বিয়ের মরশুম পুরোদমে চলায় সোনার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই আছে। এই সময় সোনার দামে বড় কোনো হেরফের না হওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দামে স্থিতিশীলতা দেখা যাচ্ছে, যার প্রভাব পড়েছে কলকাতা সহ দেশের অন্যান্য বাজারেও। সোমবারের তুলনায় মঙ্গলবার প্রতি ১০ গ্রাম সোনার দাম সামান্য ৫০-১০০ টাকা বেড়েছে। রুপোর দামেও তেমন কোনো পরিবর্তন নেই।

অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরে সোনার দামে তেমন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে না। ডিসেম্বরের শুরু থেকে দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। যদিও এর মধ্যে দাম সামান্য ওঠানামা করেছে, তবে তা মাত্রাছাড়া নয়। গত সপ্তাহের শুরুতে কলকাতার বাজারে সোনার যে দাম ছিল, এই সপ্তাহে তা প্রায় ৩০০ টাকা বেড়েছে।

মঙ্গলবার কলকাতার বাজারে সোনার দর:

২৪ ক্যারাট পাকা সোনা (বার): প্রতি ১০ গ্রাম ৭৬,৯০০ টাকা
২৪ ক্যারাট পাকা সোনা (খুচরো): প্রতি ১০ গ্রাম ৭৭,২৫০ টাকা
২২ ক্যারাট হলমার্ক গয়না সোনা: প্রতি ১০ গ্রাম ৭৩,৪৫০ টাকা
রুপো (খুচরো): প্রতি কেজি ৮৯,৮৫০ টাকা
উল্লেখ্য, বাজারে এই দামে সোনা কেনা যাবে না। এই দামের সঙ্গে ৩% জিএসটি এবং মেকিং চার্জ যোগ হবে। মেকিং চার্জ বিভিন্ন দোকানে ভিন্ন হতে পারে। এই অতিরিক্ত খরচ যোগ করেই ক্রেতাকে গয়না কিনতে হবে। তবে এই তালিকা থেকে সোনার দামের গতিবিধি বোঝা যায় এবং ক্রেতারা সেই অনুযায়ী কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারেন।