ইতিহাসে জায়গা পাক শুভ্রা ঘোড়ুই, মুখ্যমন্ত্রীর কাছে দাবি অনুপমের

মঙ্গলবার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে মেরেছিলেন এক মহিলা। জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় ঘটেছিল এই ঘটনা। হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে মারার পর শুভ্রা ঘোড়ুইকে নিয়ে জল্পনা তুঙ্গে।

দক্ষিণ ২৪ পরগনার এই গৃহবধূকে ইতিহাসের বইয়ের পাতায় জায়গা করে দেওয়ার দাবিতে সরব বিজেপি নেতা অনুপম হাজরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে এক টুইটে এমনই দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে আচমকা একপাটি জুতো ছুঁড়ে মারেন শুভ্রা। কোনো রকমে পার্থ চ্যাটার্জিকে ঘিরে ধরে নিরাপত্তা রাশির তাকে গাড়িতে তুলে নিয়ে যান। ওই মুহূর্তে তাকে ও অর্পিতা মুখার্জিকে ইডি দফতরের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *