সিবিআইয়ের থেকে ইডির ক্ষমতা বেশি? পড়ুন সবিস্তারে

সিবিআইয়ের থেকে বেশি ক্ষমতার অধিকারী ইডি। যদি কোনও ব্যাক্তি দোষী সাব্যস্ত না হলেও অর্থিক তছরুপ আইনের আওতায় সেই ব্যাক্তিটির সম্পত্তি বাজেয়াপ্ত করার করার ক্ষমতা রয়েছে ইডির।

যদি ইডির কোনও মামলায় কাউকে গ্রেফতার করা হলে জামিন পাওয়া খুব কঠিন। সিবিআই গ্রেফতার করলে বিশেষ শর্তে মুক্তি পাওয়া যায়। ইডি আধিকারিকরা বিনা বাধায় যে কোনও জায়গায় অবাধে যাতায়াত করতে পারেন। প্রয়োজনে কোনও মামলা জামিন অযোগ্য করে দেওয়ার ক্ষমতা রয়েছে ইডির।

প্রসঙ্গত, ১৯৫৬ সালের ১ মে ইডি গঠন করা হয়। তবে সেই সময়ে এর নাম ছিল ‘এনফোর্সমেন্ট ইউনিট’। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশেষ তদন্তকারী সংস্থা তৈরি হয়। দেশে অর্থ পাচার, আর্থিক তছরুপসহ যেকোনো ধরনের আর্থিক কেলেঙ্কারি রুখতেই ইডি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *