Recipe: সন্ধ্যার স্নাক্সে থাক ডিম-আলুর মচমচে কাটলেট,শিখেনিন তৈরির রেসিপি

কাটলেট বিভিন্নভাবে তৈরি করা যায়। তার মধ্যে মজাদার এক কাটলেট তৈরি করা যায় ঘরে থাকা সহজলভ্র দুই উপাদান দিয়ে। ডিম সবার ঘরেই কমবেশি থাকে, অন্যদিকে আলু সবার রান্নাঘরে থাকবেই! এই দুই উপাদান দিয়েই তৈরি করা যায় কাটলেট।

ঝটপট নাস্তা তৈরিতে ডিম-আলুর কাটলেট হতে পারে আপনার সেরা বিকল্প। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে সস ও মেয়োনিজ মাখানো এই কাটলেট মুহূর্তেই জমিয়ে দেবে আড্ডা।

পাশাপাশি বিরিয়ানি, খিচুরি থেকে শুরু করে ফ্রাইড রাইসের পাতেও মানিয়ে যাবে ডিম-আলুর কাটলেট। তাহলে আর দেরি কেন, জেনে নিন মজাদার এই কাটলেট তৈরির রেসিপি-

উপকরণ

১. সেদ্ধ ডিম ৪টি
২. খোসা ছাড়ানো আলু সেদ্ধ ২৫০ গ্রাম
৩. শুকনো মরিচ গুঁড়ো ১ চা চামচ
৪. তেল ১ কাপ
৫. পেঁয়াজ তুচি ১টি
৬. লবণ আধা চা চামচ
৭. লবণ পরিমাণমতো
৮. ফেটানো ডিম ১টি
৯. গার্নিশিংয়ের জন্য
১০. ধনেপাতা কুচি ১ মুঠো

পদ্ধতি

একটি পাত্রে সেদ্ধ আলু চটকানো, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়ো, লবণ এবং ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিন। আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে রেখে দিন।

এবার সেদ্ধ ডিম কুচি করে গ্রেট করে বাটাতে সিদ্ধ ডিম যোগ করুন এবং আবার ভালো করে মেশান। এবার এই মিশ্রণে ছোট ছোট বল তৈরি করে চ্যাপ্টা করে কাটলেটের আকৃতি দিন।

এবার কাটলেটগুলো ফেটানো ডিমের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্ব জড়িয়ে নিন। একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত তেল গরম করুন। তারপর হালকা আঁচে ভেজে নিন কাটলেটগুলো।

সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ধনেপাতা দিয়ে গার্নিশ করে সাজিয়ে পরিবেশন করুন মচমচে ডিম-আলুর কাটলেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *