‘বলিউডে কাজ করতে হলে নায়কের বাড়িতে রাত কাটাতে হয়’, মল্লিকা শেরাওয়াত

বলিউড, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি। এখানে কাজ করে যেমন অনেকে পেয়েছে আকাশচুম্বী তারকা খ্যাতি, ঠিক দ্রুত হারিয়ে গিয়েছে কালের গহ্বরে। চাকচিক্যতায় যেমন অন্ধকার ঢাকা থাকে তেমনি বলিউড অত্যন্ত প্রতিযোগিতামূলক জায়গা। এখানে সহজে কেউ সুযোগ পায় না। আবার সুযোগ পেয়ে টিকে থাকাও কঠিন।
মল্লিকা শেরাওয়াত বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা। খোলামেলা দৃশ্যে অভিনয় করে নিজেকে ‘সেক্স সিম্বল’ হিসেবে পরিচিত করেছিলেন তিনি। এ কারণে ব্যাপক সমালোচনাও সহ্য করতে হয়েছিল তাকে। তবে তিনি মনে করেন, তার সাহসী পদক্ষেপের কারণেই আজ বলিউডের অভিনেত্রীরা খোলামেলা হয়ে কাজ করছেন।

সম্প্রতি এক সাংবাদ সংস্থার সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার ভাষ্য, ‘প্রথম সারির নায়কেরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। কারণ তাদের কুপ্রস্তাবে আমি কখনও রাজি হইনি। যেসব নায়িকাকে তারা শাসন করতে পারতেন, তাদের ঘনিষ্ঠ হতে রাজি করাতে পারতেন, তারাই সিনেমায় সুযোগ পেতেন। আমি এই দলে ছিলাম না। তাই ভাল কাজও পেতাম না।’

কাজ পেতে হলে নায়কের বাড়িতে রাত কাটাতে হয় জানিয়ে মল্লিকা বলেন, ‘মুম্বাই ইন্ডাস্ট্রিতে সমঝোতা মানে নায়কের সঙ্গে বসা, শোয়া—সব কিছুই বোঝায়। নায়ক যদি বলে রাত তিনটায় তার বাড়িতে আসতে হবে, নায়িকাকে সেটাই করতে হবে। না হলে সিনেমা থেকে বাদ।’

মল্লিকা শেরাওয়াতকে সর্বশেষ দেখা গেছে ‘আরকে/আরকে’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছে গত ২২ জুলাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *