বিশেষ: ‘হীরক শিলা’ কিম্বারলাইট আসলে কী? জেনেনিন এই শিলার সম্পূর্ণ তথ্য

কিম্বারলাইট হলো একপ্রকার আগ্নেয় শিলা, যা ‘হীরক শিলা’ (Diamond Rock) নামে পরিচিত। কিম্বারলাইট হল হীরকের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎস এবং কিম্বারলাইট শিলাতেই সর্বাধিক হীরক পাওয়া যায়। কিম্বারলাইট এক বিরল ধরনের পেরিডোটাইট (Peridotite)।

১৮৬৯ সালে দক্ষিণ আফ্রিকার কিম্বারলি (Kimberly) শহরের নিকট ‘স্টার অব সাউথ আফ্রিকা’ নামের একটি ৮৩.৫ ক্যারেটের হীরক আবিষ্কৃত হয়। দক্ষিণ আফ্রিকার কিম্বারলি শহরের নাম থেকেই এই শিলার নামকরণ করা হয়েছে। ভূ-অভ্যন্তরে গুরুমন্ডলে ১৫০-৪৫০ কিলোমিটার গভীরতায় কিম্বারলাইট তৈরি হয়, যা আগ্নেয় উদগিরণের মাধ্যমে ভূত্বকে উঠে আসে।

ভূত্বকে উল্লম্ব গঠনের কিম্বারলাইট নল (Kimberlite Pipe), আগ্নেয় ডাইক ও সিলে কিম্বারলাইট পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার কালাহারি, মধ্য আফ্রিকার লুন্ডা-কাসাই ও তানজানিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো-উইওমিং, উত্তর কানাডা প্রভৃতি অঞ্চলে কিম্বারলাইট পাওয়া যায়।