BigNews: ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার হল ২৫০টি রুপোর কয়েন ও লক্ষ লক্ষ টাকা
August 2, 2022

বিকানের বিল্ডিং থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হওয়ার সাথে সিআইডি দল উদ্ধার করেছে রুপোর কয়েন। শেয়ার বাজার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের লালবাজারের কাছে বিকানের বিল্ডিংয়ের অফিস থেকে উদ্ধার হল বিপুল রুপোর কয়েন। জানা গেছে, মোট ২৫০ টি কয়েন পাওয়া গিয়েছে।
রুপোর কয়েনের পাশাপাশি কয়েক লক্ষ টাকাও উদ্ধার করেছে সিআইডি। ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের টাকা পৌঁছে দেওয়ার মূল চক্রী এই মহেন্দ্র আগরওয়াল এখন পলাতক। এইদিন বিকানের বিল্ডিং থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিও।
উল্লেখ্য, বিকানের বিল্ডিংয়ের এই অফিসটি তালা বন্ধ অবস্থায় ছিল। সিআইডি অফিসারেরা তালা ভেঙে ওই অফিসের মধ্যে প্রবেশ করলে উদ্ধার করা হয় লক্ষাধিক টাকা ও বেশ কিছু রুপোর কয়েন। সিআইডির উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে বেশ কয়েক ঘন্টা ধরে চলে তল্লাশি।