ইসরাইলি ভূখন্ডে ২৬,০০০ রকেট নিক্ষেপ, প্রতিবেদনে জানালো চ্যানেল টুয়েলভ

গাজায় গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিনে ও ইসরাইলি ভূখন্ডে এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি চ্যানেল টুয়েলভ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ২৬,৩৬০টি রকেট ইসরাইলি ভূখন্ডে নিক্ষিপ্ত হয়েছে।

এই রকেটগুলো গাজা উপত্যকা, লেবানন, ইরান এবং ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযানের প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজার ওপর অবরোধ চাপিয়ে দেন এবং অভিযান শুরু করে।

তবে এ ঘটনার পর থেকে ইসরাইল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং রীতিমত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। যার ফলে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত ও পঙ্গু হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।