OMG! মায়ের ‘পরকীয়া’র বদলা নিতে…! নাবালকের ঘটানো কাণ্ডে হতবাক পুলিশ

কলকাতার জোড়াবাগানে এলআইসি এজেন্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে এক নাবালককে ধরে ফেলেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, নাবালক তার মায়ের সাথে অভিজিৎবাবুর ‘অবৈধ সম্পর্ক’ মেনে নিতে পারেনি। এই কারণেই সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।

কালীপুজোর দিন, নাবালক অভিজিৎবাবুর বাড়িতে গিয়ে ধারালো ছুরি দিয়ে তাঁকে একাধিকবার কুপিয়ে খুনকরে। এরপর নিহতের হার, আংটি ও মোবাইল নিয়ে সে পালিয়ে যায়। পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে নদিয়া থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিজিৎবাবুর সঙ্গে নদিয়ার এক মহিলার সম্পর্ক ছিল। এই সম্পর্ক নাবালকের কাছে অসহ্য হয়ে ওঠে। মায়ের এই আচরণে ক্ষুব্ধ হয়ে সে এই ভয়ানক পথ বেছে নেয়।