OMG: ‘ভিনগ্রহী সাজার সাধ’, এবার পা কেটে বাদ দিতে চান লোফ্রেডো

পৃথিবীতে অনেক ধরণের মানুষ বসবাস করেন। ফরাসি এক যুবক অ্যান্থনি লোফ্রেডো ভিনগ্রহী সাজতে কি না করেছেন! তাঁর সখ ভিনগ্রহী হওয়ার। সেই লক্ষে সর্বাঙ্গে ট্যাটু করিয়েছিলেন অ্যান্থনি লোফ্রেডো। অস্ত্রোপচার করে বাদ দিয়েছিলেন নাক, কান ও হাতের দু’টি আঙুলও।

কিন্তু এত কিছু করার পরেও সন্তুষ্ট হননি তিনি। এবার লোফ্রেডো বাদ দিতে চান তাঁর পা ! ২৭ বছর বয়সে লোফ্রেডো সিদ্ধান্ত নেন যে, তিনি ‘কালো ভিনগ্রহী’ হবেন। এর জন্য তিনি সব কিছু করতে রাজি আছেন। তার পর থেকে সারা শরীরে ট্যাটু করানো শুরু করেন অ্যান্থনি লোফ্রেডো। সাপের জিভের আদলে চিরে ফেলেন নিজের জিভ।

কিন্তু এত কিছুর পর রূপবদল সম্ভব হলেও লোফ্রেডোর জীবনে এখন দেখা দিয়েছে নানা সমস্যা। তিনি জানান, দেখতে ‘অন্য রকম’ বলে কোনও চাকরি পাচ্ছেন না লোফ্রেডো। কিছু কিছু ক্ষেত্রে তাঁকে দেখে অনেকেই আর্তনাদ করে পালিয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *