বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় নাম লেখালো কলকাতা, খবরে উচ্ছসিত বাংলা

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, সংস্কৃতির প্রাণকেন্দ্র, ব্রিটিশ আমলের রাজধানী – এই সবকিছুর সমন্বয় কলকাতা। আর এবার এই শহর পেল আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক সংস্থা স্যাভিলস গ্রোথ হাফ ইন্ডেক্সের সমীক্ষায় ভ্রমণ ও অবসর কাটানোর জন্য বিশ্বের সেরা ২৫টি শহরের মধ্যে ১৯ নম্বরে উঠে এসেছে কলকাতা। শুধু তাই নয়, দ্রুত উন্নয়নের ক্ষেত্রে কলকাতা বিশ্বে ১১তম স্থানে রয়েছে। আর দিল্লি আইআইটি-র তথ্য অনুযায়ী, কলকাতা বিশ্বের দ্বিতীয় সেরা মেট্রো শহর।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কলকাতা বাসিন্দাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, কলকাতা ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখেছেন, কলকাতা বিভিন্ন ক্ষেত্রে একাধিক বিশ্বমানের স্বীকৃতি পেয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। ভ্রমণ ও অবসর বিনোদনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে প্রথম সারির শহর কলকাতা। একইভাবে বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলোর মধ্যে কলকাতার অবস্থান ১১ নম্বর। সেরা এয়ার কোয়ালিটির নিরিখে দিল্লি আইআইটি তথ্য বলছে, কলকাতা বিশ্বের মধ্যে দ্বিতীয় (গত মে মাসে একিউআই বিশ্বের দ্বিতীয় সেরা মেট্রো শহর)।

তিনি আরও লিখেছেন, কলকাতা বাস্তবিক উন্নতির আলোকবর্তিকা হিসেবে উঠে এসেছে। এই স্বীকৃতি এসেছে এই পথ ধরে। এই শহরের মানুষ ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন বজায় রেখেই এগিয়ে চলেছে। তাদের হাতে হাতে এই উন্নয়ন ও সচেতনতার সঙ্গী না হলে, এই স্বীকৃতি সম্ভব ছিল না। আমরা সবাই মিলে এমন একটা শহর তৈরি করেছি, যে তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায় ও পরিবেশের যত্ন নেয়। আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর ও সমৃদ্ধি কলকাতার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

কলকাতা তার ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলেছে।শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে।শহরের বায়ুমানের উন্নতি হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আশা প্রকাশ করেছেন যে, কলকাতা আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।