গাড়ির চালককে ইডির জিজ্ঞাসাবাদ, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জি দুজনেই এখন ইডির হেফাজতে রয়েছে। দুজনকেই জেরা করছে ইডির আধিকারিকরা। এবার অর্পিতা মুখার্জির গাড়ি চালক প্রণব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করল ইডির আধিকারিকরা। তাঁর কী কী কাজ ছিল এবং তিনি কোথায় কোথায় যেতেন?

ইডির প্রশ্নে গাড়ির চালক জানায়, অর্পিতা মুখার্জিকে বাড়ি থেকে নিয়ে তাঁর অফিস, পার্লার এবং সব কাজ শেষের পর বাড়িতে দিয়ে আসতে হত। তবে অর্পিতার সঙ্গে কে থাকতেন জিজ্ঞাসা করাতেই যে জানাল পার্থ চট্টোপাধ্যায়। হ্যাঁ, মাঝে মাঝে তাঁকেও বাড়ি ছেড়ে আসতে হত। প্রণবের কাজের মধ্যে ছিল এটাও।

প্রসঙ্গত, ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার আবাসন থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে বিলাসবহুল ৪টি গাড়ি। সেই গাড়িগুলি কোথায় গেল এবং সেই গাড়িগুলি কোন কোন কাজে ব্যবহার করা হত, সবই জানতে চাইছেন ইডি’র আধিকারিকরা৷ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *