SSC দুর্নীতি, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর বৈঠক

দুর্নীতির কারণে ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা। আগামীকাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, ওই বৈঠকে যোগ দিতে আজ রাতেই দিল্লির বিমানে উঠবেন নন্দীগ্রামের বিধায়ক।

আরও জানা গিয়েছে, শিক্ষক দুর্নীতি ও রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করা হচ্ছে । দুর্নীতির অভিযোগেই নাকি শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

কুনাল ঘোষ টুইটে লেখেন, ‘শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল। বাঁচতে ও দলবদল করে। কেন্দ্রীয় এজেন্সি গেলে গুপ্তধন পেত। চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে। বিজেপি চোরকে বাঁচাচ্ছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *