“আপনার থেকেই আন্দোলন শেখা”,-জবাবে জুনিয়র ডাক্তারদের যা বললেন মুখ্যমন্ত্রী মমতা?

সোমবার বিকেল ৫ টা থেকে প্রায় ২ ঘন্টা বৈঠক শেষ করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের তাদের অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। আজকের বৈঠকে তিনি জুনিয়র ডাক্তারদের উদ্যেশে বলেন, ‘আন্দোলনের একটা শুরু যেমন আছে, তেমন শেষও আছে। এ বার অনশন তুলে নিন।’
আলোচনার মাঝেই মুখ্যমন্ত্রীকে এক মহিলা জুনিয়র চিকিৎসক বলেন, ‘আপনার থেকেই আমাদের আন্দোলন করা শেখা।’
মমতা জুনিয়র ডাক্তারদের বলেন আমি যখন অনশন করেছিলাম , প্রশাসনের তরফে কেউ আসেনি। ‘মানবাধিকার কমিশনের দাবিতে ২১ দিন ধর্না করেছিলাম। সিঙ্গুর নিয়ে ২৬ দিন অনশন করেছি। কেউ আসেনি। গোপালকৃষ্ণ গান্ধীর (তৎকালীন রাজ্যপাল) ব্যক্তিগতভাবে আমায় ভালোবাসতেন বলে এসেছিলেন। তিনি সরকারের কেউ ছিলেন না। তোমাদের ভালোবাসি। সেই কারণেই আলোচনায় খোলাখুলি করা হচ্ছে।’
মমতা আরও বলেন, ‘তোমরা সাধ্যমতো অনশন করেছো। ভালো করেছো। আমি ২৬ দিন অনশন করেছি। আমি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তোমাদের কাছে পাঠিয়েছি। রোজ খবর নিয়েছি। ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট নিয়েছি। তোমরা রাস্তায় শুয়ে থাকলে, আমি বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারিনা।’