BigNews: নিয়ম বহির্ভুত ভাবে ‘এইমসে’ চাকরি, BJP বিধায়কের বাড়িতে CID

কল্যাণী এইমসে নিয়ম বহির্ভুত ভাবে চাকরি পাওয়ার অভিযোগের তদন্তে আজ ফের বাঁকুড়া যাচ্ছে সিআইডি। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা কে ভিডিও রেকর্ড করে জিজ্ঞাসাবাদ করবেন তদন্ত কারীরা।

সূত্রের খবর অনুযায়ী সিআইডির তার কাছে জানতে চাইবেন কিভাবে তিনি চাকরি পেলেন ?কোনও দুর্নীতি হয়েছিল কি না। তা জানার চেষ্টা করবেন গোয়েন্দারা। আজ দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে গোয়েন্দা আধিকারিকরা বাঁকুড়া পৌঁছবেন বলে জানাগেছে।

অপর দিকে, দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করছে ইডি। গত শনিবার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দু’জনেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই।

জেরার মুখে পড়ে দুজনেই দাবি করছেন তাঁরা নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। দুজনেরই খাবারের ক্ষেত্রে তীব্র অনীহা দেখা গিয়েছে। একই সঙ্গে দুজনেরই রাতে ঘুম প্রায় হয়নি বললেই চলে। কোন ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

এর আগে শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ এবং অর্পিতাকে। সেখানে গিয়েই ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। একথা তিনি কেন বললেন সেটা জানতে টানা জেরা চালিয়ে যাচ্ছে ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *