বাংলাদেশে বাড়তে পারে পুজোর ছুটি, নয়া সিদ্ধান্ত নিতে চলেছে অন্তর্বর্তী সরকার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের ছুটির দিনের তালিকায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আটটি জাতীয় দিবস বাতিল করার পাশাপাশি, দুর্গাপুজো এবং ইদ-উল-ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দুর্গাপুজোর সময়ে ছুটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। চলতি বছর এই দাবি মেনে নিয়ে সরকার পুজোর সময়ে এক দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করেছিল। এবার সেই ছুটি আরও বাড়িয়ে দুই দিন করার প্রস্তাব রয়েছে।

এছাড়াও, ইদ-উল-ফিতর এবং ইদ-উল-আজহারের সময়ে ছুটি পাঁচ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে।:

জাতীয় দিবস বাতিল: বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মদিন এবং মৃত্যুদিনসহ আটটি জাতীয় দিবস বাতিল করার প্রস্তাব রয়েছে।

১৫ অগস্টের ছুটি বাতিল: ১৫ অগস্টের ছুটি বাতিল করে ৫ অগস্টকে সাধারণ ছুটি ঘোষণা করার প্রস্তাবও রয়েছে।

চাকরিতে প্রবেশের বয়সসীমা: চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এই সব প্রস্তাব নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।