“আমরা রক্তের বিনিময়ে রক্ত চাই”- UP-তে দুর্গা-বিসর্জন রক্তাক্ত, যোগীর কাছে আর্জি মৃতের স্ত্রীর

উত্তরপ্রদেশের দুর্গাপুজোর শোভাযাত্রায় গোষ্ঠী সংঘর্ষে নিহত রামগোপাল মিশ্রের স্ত্রী তার স্বামীর হত্যাকারীর বিচার চাইছেন। তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে দোষীকে এনকাউন্টার করার দাবি জানিয়েছেন।

নিহতের স্ত্রী বলেন, “আমরা রক্তের বিনিময়ে রক্ত চাই। আমার স্বামীর হত্যাকারীকে কঠোর শাস্তি হওয়া উচিত।” তিনি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ। তাঁর মতে, পুলিশ যদি সঠিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটত না।

মৃতের পরিবারের অন্য সদস্যরাও পুলিশের গাফিলতির অভিযোগ করেছেন। তাদের দাবি, তারা নিজের চোখে দেখেছে কীভাবে রামগোপালকে হত্যা করা হয়েছে।

মৃত রামগোপালের পরিবারের এক সদস্য বলেন, ‘আমাদের বিচার পাওয়া উচিত। কীভাবে ওকে মারা হয়েছে তা দেখেছি। ওই সময় আমার সঙ্গে আর কেউ ছিল না। পুলিশও ছিল না। পুলিশের সম্পূর্ণ গাফিলতি ছিল। পুলিশ যদি সক্রিয় থাকত তাহলে এমন ঘটনা ঘটত না। শুধুমাত্র গ্রেফতারিতে আমরা সন্তুষ্ট নই। ওকে এনকাউন্টার করতে হবে।’

উত্তরপ্রদেশের বাহরাইচে দুর্গাপুজোর শোভাযাত্রায় এই হিংসা ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে এবং রামগোপাল মিশ্র নিহত হন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।