শরীরে প্রেমিকার আদরের চিহ্ন আড়াল করার উপায় জানালেন বিজয় দেবেরাকোন্ডা

ভারতীয় দক্ষিণী জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সারা আলি খান, জাহ্নবী কাপুর থেকে অনন্যা পাণ্ডে— প্রত্যেকের পছন্দের তালিকায় এখন এই একটাই নাম। কেউ চান ‘ডেট’ করতে। কেউ আবার বিজয়ের মুখ থেকে প্রশংসা শুনতে উন্মুখ।
বলিউডের ভেতরেই যদি হয় এই হাল, সাধারণ মহিলা অনুরাগীর মনে বিজয় কতটা প্রভাব ভেলছে, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সম্প্রতি কারন জোহরের শোতে বিজয়ের উপস্থিতি সেই ভাল লাগাকেই কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে!

‘কফি উইথ কারন’ মানেই বিতর্ক। এবং সেই প্রশ্নবাণ সামলে তারকাদের গরম গরম উত্তর। নতুন পর্বেও তার অন্যথা হল না। বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছিলেন সঞ্চালক কারন। তার প্রেম, প্রেমিকা, প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সবই ছিল চর্চায়। সেখানেই দেখা মিলল এক অন্য বিজয়ের। গোপন সত্যিগুলো বলতে যার বিন্দুমাত্র দ্বিধা নেই।

এমন ব্যক্তিগত বিষয়ে আলাপচারিতায় তাই মোটেই লজ্জা পাননি নায়ক। বরং বেশ খুশি মনে মিটিয়েছেন সব কৌতূহল। কারনের এক প্রশ্ন ছিল, শরীরে প্রেমিকার আদরের দাগ আড়াল করতে ঠিক কী করেন নায়ক? মিষ্টি হেসে দক্ষিণী তারকার জবাব, ‘আমার মেকআপের যে দাদা আছেন, সেই দায়িত্ব তারই। ভাল করে মেকআপ করে আড়াল করে দেন সেই চিহ্ন।’

এই মুহূর্তে নতুন ছবি ‘লাইগার’-এর প্রচারে ব্যস্ত বিজয়। অনন্যা পাণ্ডের সঙ্গে জুটিতে দেখা যাবে তাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *