“কিছুই জানতাম না,খবরে সব দেখছি”-মন্ত্রীর ঘনিষ্ঠ সুন্দরী মেয়ের ‘কীর্তি’তে হতবাক মা

মেয়ের কর্মকাণ্ড নিয়ে দুনিয়াজুড়ে হইচই। অথচ সে সম্পর্কে কিছুই জানেন না মা। সাংবাদিকদের সামনে এমন দাবিই করেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়। যে অর্পিতা পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।
বুধবার এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অর্পিতার বেলঘরিয়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। পাশাপাশি তার বাড়িতেও অভিযান চালানো হয়।

বেলা ১২টার দিকে বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনের নয়তলার ফ্ল্যাটে পৌঁছে ইডি কর্মকর্তারা। পাশাপাশি বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় অর্পিতার বাড়িতেও চালানো হয় অভিযান।

এসব নিয়ে অর্পিতার মা মিনতি বলেন, ওরা সব ঘাঁটাঘাঁটি করে দেখল। কিছুই পেল না। হয়তো নির্দেশ পেয়েই এসেছেন। ওরা কী করলেন তা দেখতে যাইনি।

অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা। মিলেছে সোনার গয়নাসহ আরো সম্পত্তি। পাশাপাশি এসএসসি দুর্নীতি-কাণ্ডে নাম জড়িয়েছে মেয়ের।

মা হয়ে কি এসবের বিন্দুবিসর্গ আঁচ পাননি?

বিস্মিত হয়ে মিনতি বলেন, কিছুই জানতাম না। খবরে সব দেখছি। আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি। কী করব বলুন তো? কে কোথায় টাকা রেখেছে কিছুই জানি না। আক্ষেপের সুরেই মিনতি বলছেন, এসব দেখে আমার খুব খারাপই লাগছে। মা-বাবাই তো ভোগে! বাবা-মা হয়েছি ভুগতেই হবে। তবে আমার মেয়ে বা যেই হোক অন্যায় করে থাকলে সাজা পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *