টাকা রাখতেন পার্থই, ইডির জেরায় স্বীকার করে নিলেন অর্পিতা

রাজ্যের শিল্পমন্ত্রী (প্রাক্তন শিক্ষামন্ত্রী) ও তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করার পর আটক করা হয় অর্পিতা মুখার্জিকেও। শনিবার সকালে অর্পিতাকে আটক করা হয় বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ইডি) একটি সূত্র। অবশেষে মুখ খুললেন মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা। টালিগঞ্জ ও বেলঘড়িয়ায় রাখা টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। ইডির জেরায় একথা স্বীকার করে নিলেন তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জি।
সূত্রের খবর, মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জি জানিয়েছেন, টাকা রাখতেন সেটা জানতাম কিন্তু কত টাকা রাখতেন তা জানতাম না। পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা ফ্ল্যাটে এসে টাকা রেখে যেত। যে ঘরে তারা টাকা রাখত সেঘরে তাঁর প্রবেশের অনুমতি ছিল না। মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ যখন ওই ঘরে ঢুকতেন তখন আমি সেখানে যেতাম না।
প্রসঙ্গত, ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগী। তদন্তকারীরা আরও দাবি করেছেন, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে প্রায় ২২ কোটি টাকাসহ ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে স্বর্ণসহ বিদেশি মুদ্রা।