গঙ্গা নদীর নিচ দিয়ে ছুটবে মেট্রো, কিন্তু কবে?

চলতি বছরের পুজোর মাসেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। কিন্তু কোনো যাত্রী নিয়ে নয়। শুরু হবে মেট্রোর ট্রায়াল রান। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই ট্রেন শুরু হবে বলে খবর। আবার অন্যদিকে, জোকা-তারাতলা বা নিউ গড়িয়া-রুবির মধ্যে আগামী মাস থেকেই ট্রায়াল রান শুরু হবে বলে জানা গেছে।

উত্তর-দক্ষিণে চলা বাতিল নন এসি রেক দিয়ে হবে এখানকার লাইন পরীক্ষা। কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নন এসি রেক দিয়ে নয়, আধুনিক এসি মেট্রো দিয়েই হবে ট্রায়াল রান।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশনের মাঝখানে পড়বে দুইটি স্টেশন, হাওড়া ও মহাকরণ। হাওড়া থেকে ট্রেন ছেড়ে গঙ্গার নিচ দিয়ে এসে মহাকরণ স্টেশনে দাঁড়াবে। এর পর দাঁড়াবে পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড এ।