ফের পর্দায় ফিরতে যাচ্ছেন রঞ্জিত মল্লিক, আসছে নতুন সিনেমা

অতীতের জনপ্রিয় তারকা অভিনেতাদের মধ্যে রঞ্জিত মল্লিক একজন। কিন্তু অভিনেতা রঞ্জিত মল্লিক এখনও জনপ্রিয় তারকাই রয়েছেন। তিনি আবারো পর্দায় আসছেন। এমনটাই জানাগেছে। শুভঙ্কর স্যানাল এই নামেই সুপারহিট ‘শত্রু’-ছবিতে পরিচিত হয়েছিলেন তিনি। ৪০ বছর পরে সেই নামেই পর্দায় ফিরছেন তারকা অভিনেতা। তিনি যে ছবিতে ফিরতে যাচ্ছেন সেই ছবির নাম ‘অপরাজেয়’।

অভিনেতা রঞ্জিত মল্লিক ছাড়াও এই ছবিতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবণী সরকার, সুমিত গঙ্গোপাধ্য়ায়, মৃণাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়, ওরিন, গোপাল তালুকদার প্রমুখ অভিনেতা । শ্যাম দাগার কাহিনী ও প্রযোজনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মসের ছবিটি মুক্তি পাবে অতিশীঘ্রই।

ছবিটিতে পুরোনো মেজাজেই ফিরছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। ছবিটির পরিচালনায় থাকছেন নেহাল দত্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *