OMG! উদ্বোধনের দিনই শপিং মলে তুমুল লুট, পাকিস্তানি জনতার কাণ্ডে অবাক গোটা বিশ্ব

পাকিস্তানের করাচিতে নতুন খোলা একটি শপিং মল উদ্বোধনের দিনই দুঃস্বপনে পরিণত হয়েছে। উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার ও বিশেষ ছাড়ের ঘোষণায় উৎসুক জনতার ভিড় জমেছিল। কিন্তু, উদ্বোধনের সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
হাজার হাজার লোক মলে ঢুকে পড়ে এবং অন্ধাধুন্ধ ভাঙচুর চালাতে থাকে। দোকানগুলো লুট করে ফাঁকা করে দেওয়া হয়। পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না বললেই চলে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োগুলোতে দেখা যাচ্ছে, লোকজন কীভাবে দোকানের জিনিসপত্র লুট করছে এবং মলটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন, কিন্তু তা সফল হয়নি।
A Huge Mall Dream Bazar was built by a Pak foreign businessesman in Karachi, Pakistan- On it's inauguration yesterday he offered special discount for Pakistani locals….. and the whole Mall was looted pic.twitter.com/ah4d2ULh3l
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 1, 2024
বিদেশে বসবাসকারী এক পাকিস্তানি ব্যবসায়ী এই মলটি নির্মাণ করেছিলেন। উদ্বোধনের দিনই এত বড় ধরনের ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি।