শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দিলেন মোদি

শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিংহেকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ফেরাতে ও অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দেন মোদি। শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর অনলাইনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রনিল বিক্রমাসিংহেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।

বিক্রমাসিংহেকে চিঠিতে মোদি বলেন, ‘শ্রীলঙ্কার কঠিন সময়ে আপনি দায়িত্ব নিয়েছেন। আশা করি, আপনার আমলেই শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ফিরে আসবে। সাংবিধানিক কাঠামো ও গণতান্ত্রিক পন্থায় শ্রীলঙ্কায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রতিবেশি দেশ হিসেবে সর্বাত্মক সহযোগিতা করবে ভারত।’

উভয় দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার আহ্বান জানান।

এর আগে গতকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে চিঠি লেখেন। শ্রীলঙ্কার সংকট নিরসনে পাশে থাকার আশ্বাস দেন পুতিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *