‘রাকেশ আর আমি এখন একসঙ্গে নেই’, ১ বছরও টিকল না শমিতা শেঠির প্রেম

বিগ বসের ঘরে প্রেমে পড়েছিলেন শিল্পা শেঠির বোন শমিতা। বছর গড়াতে না গড়াতেই ভেঙে গেলো সেই সম্পর্ক। গত কয়েকদিন ধরেই এ বিষয়ে ধারণা করা যাচ্ছিল। তবে মঙ্গলবার (২৬ জুলাই) সমিতা নিজেই তা নিশ্চিত করলেন। ইনস্টাগ্রামে দীর্ঘ নোট দিয়ে শমিতা জানান, তার আর রাকেশ বাপাটের সম্পর্ক ভেঙে গেছে।

হিন্দুস্তান টাইমস বাংলা জানায়, ‘বিগ বস ওটিটি’-তে আলাপ রাকেশ আর শমিতার। শো চলাকালীন বেশ কয়েকবার রাকেশ বাপাটের প্রতি নিজের ভালোলাগার কথা বলতে শোনা যায় এই অভিনেত্রীকে। এরপর শো থেকে বের হয়ে তাদের ডেটে যাওয়ার ছবি, এমনকি শেঠি পরিবারের সঙ্গে সময় কাটানো- সবই দেখেছিলেন ভক্তরা। রাকেশ আর শমিতাকে একটি মিউজিক ভিডিওতেও দেখা যাবে, যার শ্যুটিং করেছিলেন মে মাসে।

এ প্রসঙ্গেই শমিতা লেখেন, আমার মনে হয় এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভালো। আমি আর রাকেশ এখন আর একসঙ্গে নেই। বহুদিন ধরেই আলাদা। কিন্তু এই মিউজিক ভিডিও সেই সব মিষ্টি ভক্তদের জন্য যারা আমাদের ভালোবাসা দিয়ে গেছেন, পাশে থেকেছেন।

শিল্পার বোন আরও লেখেন, আপনারা আমাদের একসঙ্গে যতটা ভালোবাসা দিয়েছেন, আলাদা আলাদাভাবে ততটাই দেবেন আশা রাখছি। সবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা।

এর আগে পুনেতে গিয়ে রাকেশের পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন শমিতা। আর শেঠি পরিবারে তো রাকেশের ঘনঘন যাতায়াত ছিল, তা সে রাজ কুন্দ্রার রেস্তোরাঁ হোক কিংবা শিল্পা শেঠির আলিবাগের ফার্ম হাউজ। এসব দেখে বিয়ের খবরও উঠেছিল। তবে ‘বিগ বস’-এ হওয়া আর পাঁচটা প্রেমের মতো এটারও কপাল মন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *