ভয়াবহ বন্যা পাকিস্তানে, ভাসছে রাস্তা-ঘাট,মৃত্যু বেড়ে ৩১২

পাকিস্তানে বন্যা পরিস্থিতির টানা বৃষ্টিপাতে ক্রমেই অবনতি হচ্ছে। ৫ সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে এখন পর্যন্ত ৩১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এপির।
দেশটির আবহাওয়া দফতর জানায়, গত বছরের তুলনায় এবার ১৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হবে পাঞ্জাবে। খবর

এর আগে, সোমবার টানা ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে শুধু করাচি শহরেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। সড়কে জলাবদ্ধতার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। তীব্র যানজটের কারণে স্থবির হয়ে পড়েছে দেশটির এ বাণিজ্যিক রাজধানী।

ধ্বংস হয়েছে কমপক্ষে ৯ হাজার ঘরবাড়ি। অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার বন্যাকবলিত এলাকার বাসিন্দারা। সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেন তারা।

সোমবার সিন্ধু প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বালুচিস্তান, খাইবার পাখতুন, পাঞ্জাব প্রদেশের পরিস্থিতি আরো অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *