কাউকে মারতে দীপিকার বন্দুকের প্রয়োজন নেই: শাহরুখ খান

ক্যামেরার দিকে ছুটে এল বুলেট। এরপর ক্লোজ সট থেকে ক্যামেরা সরতেই পিস্তল হাতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। আঙুলের নখে লাগানো নীল নেল পলিশ। পরনে টাইট ফিট পোশাক, কোমরে বেল্ট, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। কপাল দিয়ে রক্ত ঝরছে। সোমবার (২৫ জুলাই) মুক্তি পাওয়া ‘পাঠান’-এর মোশন পোস্টারে এমন ‘রাফ অ্যান্ড টাফ’ ভাবেই দেখা গেল অভিনেত্রীকে।

সোশ্যাল মিডিয়ায় ‘পাঠান’-এর মোশন পোস্টার শেয়ার করেছেন শাহরুখ নিজেই বললেন, ‘কাউকে প্রাণে মারতে দীপিকার বুলেটের প্রয়োজন নেই।’ কিং খানের কথাটা যে ভীষণ সত্যি, তা হয়ত অনেকেই মানবেন। কাউকে ঘায়েল করতে দীপিকার এই লুকই যথেষ্ঠ।

তিনি আরও বলেন, ‘পাঠান’-এ এভাবে সামনে আসবেন দীপিকা পাড়ুকোন। তবে শুধু মোশন পোস্টারই নয়, ‘পাঠান’-এ দীপিকার লুকের আরও একটি স্টিল পোস্টার শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বন্দুক এবং অসীম করুণা’। বন্দুক, অসীম করুণা এই শব্দ গুলি হয়ত শুধুমাত্র দীপিকার জন্যই পাশাপাশি বসতে পারে।

কিং খান জানান, ২০২৩-এর ২৫ জানুয়ারি, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ হাতে এখনও ৬ মাস বাকি। হিন্দি ছাড়াও তামিল, তেলগু, ভাষায় মুক্তি পাবে এই ছবি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামও রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *