নার্সিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ অটোচালকের বিরুদ্ধে, উত্তপ্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের রত্নগিরি

১৯ বছরের এক নার্সিং পড়ুয়াকে অটোরিকশা চালক ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার, কলেজ থেকে বাড়ি ফেরার পথে তিনি মাদক মিশ্রিত পানীয় খাওয়ানো হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং পরে নির্জন স্থানে নির্যাতিত হন।

এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত,মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরে একের পর এক যৌন নিগ্রহের ঘটনা প্রকাশ্যে এসেছে। থানের বদলাপুর এলাকায় দুই কিন্ডারগার্টেনের শিশুকে নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার করা হয় এক সাফাই কর্মীকে। এই ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।

অপরদিকে, কলকাতার আরজি কর হাসপাতালে ৩১ বছর বয়সী তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে প্রতিবাদ অব্যাহত দেশজুড়ে। দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চলছে বিক্ষোভ।