‘বিগ বস’ বিজয়ী হলেন সানা মকবুল, জেনেনিন কত টাকা পেলেন পুরস্কার

অনেক প্রতীক্ষার পর ‘বিগ বস’ ওটিটি সিজন-৩ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ী হলেন সানা মকবুল। তিনি পেলেন ‘বিগ বস’র ট্রফি আর ২৫ লাখ

দীর্ঘ কয়েক মাসের লড়াই শেষে ‘বিগ বস’র ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত ও আপ্লুত সানা।

সানা মকবুল ‘বিগ বস’র শুরুর দিন থেকেই নিজের যোগ্যতা একের পর এক প্রমাণ দিয়েছেন। প্রতিবারই দর্শকদের কাছ থেকে বিপুল ভোট পেয়েছেন। সেই সঙ্গে বিতর্কেও জড়িয়েছেন। বিতর্ক থেকে আবার নিজেকে মুক্তও করেছেন নিজেকে।

সানা ‘বিগ বস’র আসরের সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন। তার খেলা দেখে দর্শকরা ভীষণ আনন্দ পেতেন বলেই প্রত্যেকবার বিপুল সংখ্যক ভোট পেয়েছেন তিনি। সানাকে যখনই কোনো কাজ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতেন।

View this post on Instagram

A post shared by JioCinema (@officialjiocinema)

‘বিগ বস’র আসরে সানার বন্ধু ছিল নাজী। জয়ের পরে, জয়ের কৃতিত্ব সানা নাজীকেই দিতে চাইলেন। অন্যদিকে ৪২ দিনের এ যাত্রায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাজী। এদিন সানা ও নাজীর এ ‘বিগ বস’-এ আসা, সময় কাটানো বিভিন্ন মুহূর্তকে দেখানো হয় এ আসরের পর্দায়। তা দেখে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন। ‘বিগ বস’র আসরের ফাইনালিস্ট হিসেবে ছিলেন, সানা মকবুল ও নাজী, রণবীর শোরে, সাই কেতন রাও, কৃতি মালিক।