প্রেম তারপর বিয়ে, তবে তিক্ত ছিল নাগা-সামান্থার দাম্পত্য, খুনোখুনি পর্যন্ত হতে পারত!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা প্রভুর সঙ্গে অভিনেতা নাগা চৈতন্যের ডিভোর্স হয়েছে গত বছর। এত দিনেও তা নিয়ে সেভাবে মুখ খোলেননি সামান্থা। অবশেষে বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়ে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা।

অভিনেত্রীর কথায়, ‘আমাদের এই বিয়ের অভিজ্ঞতা এতটাই তিক্ত ছিল যে, আপনি যদি আমাদের এক ঘরে বন্ধ করে দেন, তাহলে অবশ্যই সেখানে ধারালো কোনো জিনিস না রাখাই ভালো। নইলে খুনোখুনি পর্যন্ত হয়ে যেতে পারত। হ্যাঁ, ঠিকই শুনছেন।’

সামান্থাকে পাল্টা প্রশ্ন করেন করণ জোহর, ‘তোমাদের সম্পর্ক কি এখনও বন্ধুত্বপূ্ণ হয়নি?’ উত্তরে সামান্থা বলেন, ‘নাহ, এখনও নয়। তবে হয়তো ভবিষ্যতে হতে পারে। করণ বলেন, ‘তুমি সোশ্যাল মিডিয়া থেকে নাগার পদবী আক্কিনেনি তুলে নেওয়ার পরই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।’

প্রসঙ্গক্রমে সামান্থা বলেন, ‘অনেক চিন্তা ভাবনার পর আমরা স্বামী-স্ত্রী হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা ভাগ্যবান যে, এক দশকেরও বেশি সময় ধরে আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব ছিল। যে কারণে এখনও একটা বন্ধন রয়েছে।’

এর আগে সামান্থার সঙ্গে বিচ্ছেদ নিয়ে দক্ষিণী মেগাস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য বলেছিলেন, ‘বিচ্ছেদ হয়েছে তো কী হয়েছে! এটা আমাদের একে অপরের সুখের কথা ভেবে যৌথ সিদ্ধান্ত। ও (সামান্থা) খুশি থাকলেই আমি খুশি। কখনও কখনও বিচ্ছেদটাই সঠিক সিদ্ধান্ত হয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *