রাইসিনায় দ্রৌপদী? প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেলো ভারত

ভারতে আজ রাষ্ট্রপতির নির্বাচনের ভোট গণনা চলছিল। নির্বাচনের গণনায় রেকর্ড জয় পেলেন দ্রৌপদী মূর্মু। তিনিই ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। আগে তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। পেশায় ছিলেন একজন শিক্ষিকা। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হবেন তিনি।
আগামী ২৪ জুলাই ১৪তম রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে। তার পরেই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। দিল্লির রাষ্ট্রপতি ভবনে থাকবেন তিনি। সাংবিধানিক প্রধানের বাসভবন হিসেবে এটিই বিশ্বের সবচেয়ে বড়। এই ভবনে ৪টি তলা মিলিয়ে মোট ৩৪০টি ঘর রয়েছে। আড়াই কিমি করিডর এবং ১৯০ একর জমির উপর রয়েছে বাগান।
ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের পদটি ভারতে ‘সেরেমোনিয়াল হেড’ বা আলঙ্কারিক প্রধানের। প্রতি পাঁচ বছর অন্তরই ভারতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারে ১৮তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইকে ঘিরে বেশ উত্তাপ ছড়ায় রাজনীতিতে। এবার ক্ষমতাসীন বিজেপি জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুর ছ, অপরটি সতেরো-আঠারোটি বিরোধী দলের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহার।
দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী নেত্রী ও উড়িষ্যার প্রাক্তন বিজেপি এমএলএ। প্রথমত তিনি একজন নারী, শিক্ষাব্রতী, তারপর অনগ্রসর আদিবাসী সমাজ থেকে লড়াই করে উঠে আসা। ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর হিসেবে তিনি পাঁচ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।