২৪ জুলাই রাতে মহাকাশে ঘটতে চলেছে ম্যাজিক, চাঁদের খেলায় গভীর রাতে হবে শনি ভ্যানিশ

আগামী বুধবার, 24 জুলাই রাতে মহাকাশে অসাধারণ এক ঘটনা ঘটতে চলেছে। ঘন্টাখানেকের জন্য আকাশ থেকে অদৃশ্য হয়ে যাবে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি!

এই মহাজাগতিক খেলাধুলার মূল কারণ আমাদের পরিচিত চাঁদ। 24 জুলাই রাত 1টা 38 মিনিটে চাঁদ পৃথিবী ও শনির মাঝখানে এসে দাঁড়াবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলে অকুলেশন বা গ্রহণ।

কীভাবে দেখবেন?

আবহাওয়া পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে এই ঘটনা।যারা শনিগ্রহ চিনতে পারেন না, তাদের জন্য চাঁদের পাশে উজ্জ্বল আলোকবিন্দুই হবে শনি।
বাইনোকুলার বা টেলিস্কোপ থাকলে আরও ভালো করে দেখা যাবে।মোবাইল ফোনের ক্যামেরাতেও রেকর্ড করা সম্ভব।

কোথায় দেখবেন?

কলকাতা সহ পূর্ব ভারতের বিভিন্ন স্থান থেকেই এই ঘটনা দেখা যাবে।
এমপি বিড়লা তারামণ্ডল, স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন-এর মতো প্রতিষ্ঠানগুলি আগ্রহীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
চাঁদ 80% আলোকিত অবস্থায় থাকবে।শনিগ্রহ 1 ঘণ্টা 7 মিনিট চাঁদের আড়ালে থাকবে।গ্রহণের সূচনা: রাত 1:38 মিনিট 33 সেকেন্ডগ্রহণের শেষ: রাত 2:46 মিনিট 1 সেকেন্ড

68 বছর পর আবার
গতবার 1956 সালে পৃথিবী থেকে শনির এমন অকুলেশন দেখা গিয়েছিল। এবার 68 বছর পর আবার এই দুর্লভ ঘটনার সাক্ষী হতে পারবেন।