“কোমায় চলে যেতে পারেন কেজরিওয়াল!”-BJP-র বিরুদ্ধে ‘হত্যার ষড়যন্ত্রের’ দাবি করলো আপ

অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যই আম আদমি পার্টি শনিবার দাবি করেছে যে দিল্লির মুখ্যমন্ত্রীর চিনির মাত্রা আট বার ৫০-এর নিচে চলে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যে কোনো সময় কোমায় চলে যেতে পারেন তিনি। তার দল একটি বিস্ফোরক দাবি করেছে যে ‘বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার চেষ্টা করছে।’

যদিও লেফটেন্যান্ট গভর্নরের অভিযোগ ছিল, দিল্লির মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে তাঁর ইনসুলিনের ডোজ নিচ্ছেন না। জেল কর্তৃপক্ষকে এ বিষয়টির উপরও মনিটরিংয়ের নির্দেশ দেন এল জি সাক্সেনা।

চিঠিতে এল জি সাক্সেনা বলেন, ‘৬ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যেই ডায়েট চার্ট অনুসরণ করে খাওয়া দাওয়া করেননি কেজরিওয়াল। মাননীয় মুখ্যমন্ত্রী চিকিৎসকদের পরামর্শ মোতাবেক খাবার খাচ্ছেন না। তিনবেলা খাবারের যে চার্ট তাঁর জন্য করা হয়েছে, সেটি মেনে চলছেন না কেজরিওয়াল।’

চিঠিতে এল জি সাক্সেনা আরও বলেন, ‘জেলের এসপি-র রিপোর্ট অনুযায়ী, ৬৩.৫ কেজি থেকে কেজরিওয়ালের ওজন কমে দাঁড়িয়েছে ৬১.৫ কেজি। ২ জুন তিনি আত্মসমর্পণ করার পর থেকে এই ওজন পরিমাপ করেছে তিহাড় জেল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সঠিকভাবে খাবার না খাওয়ার জন্যই এমনটা হয়েছে। গ্লুকোমিটার টেস্ট এবং নিত্যদিনের গ্লুকোজ মনিটরিং সিস্টেম রিডিংগুলি যাচাই করা প্রয়োজন।’

আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং দিল্লির এল জি সাক্সেনার চিঠির বয়ানের জবাবে বলেন, ‘আপনি কী ধরণের মজা করছেন এল জি স্যর? রাতে কোনও ব্যক্তি নিজের সুগার লেভেল নিজে নিজে কমিয়ে ফেলতে পারেন? আপনার যদি রোগটি সম্পর্কে কিছু জানা না থাকে, তবে না জেনে এমন চিঠি লিখবেন না।’

আপ নেত্রী অতিশি এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, ‘যদি জেলের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের স্ট্রোক হয় কিংবা তাঁর ব্রেন ড্যামেজ হয় তবে এর জন্য কে দায়ী থাকবে? যেদিন অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছিলেন তাঁর ওজন ছিল ৭০ কেজি। ১৪ জুলাই তাঁর ওজন দাঁড়ায় ৬১.৫ কেজি। এই আচমরা ওজন কমা ভয়ংকর রোগের দিকেই ইঙ্গিত করছে।আজ অরবিন্দ কেজরিওয়ালের জীবন বিপন্ন। তাঁর যদি কিছু