কোটা আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, জেলে হামলা চালিয়ে 100 -র বেশি বন্দিকে ‘মুক্তি’

গত কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত বাংলাদেশ। শুক্রবার ঢাকায় আগুন লেগে তিনজন নিহত হওয়ার পর আজ নরসিংহদী কারাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, বন্দিদের মুক্ত করার চেষ্টায় এই আগুন লাগানো হয়েছে।

কারাগারে আগুন লেগে পালিয়েছে বন্দীরা:
নরসিংহদী কারাগারে আগুন লেগে শতাধিক বন্দী পালিয়েছে বলে জানা গেছে।পুলিশের ধারণা, পালিয়েছে শতাধিক বন্দী।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০ জনেরও বেশি বন্দীকে পালিয়ে যেতে দেখেছেন।

আন্দোলন তীব্র, ৫০ জন নিহত:
গত সোমবার থেকে রক্তক্ষয়ী হয়েছে পড়ুয়াদের আন্দোলন।পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।চলতি সপ্তাহে এখন পর্যন্ত তাতে প্রায় ৫০ জন মারা গিয়েছে।গতকালই অন্তত ২৭ জন মারা গিয়েছেন।

ইন্টারনেট বন্ধ, ট্রেন চলাচল বন্ধ:
আন্দোলনের জের ধরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট এবং বাংলাদেশে ট্রেন চলাচল।ঢাকা শহরে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।বাংলাদেশ জুড়ে থমথমে পরিবেশ।সেখানে টহল দিচ্ছে সেনাবাহিনী।