বিশেষ: পুরীতে ধুমধাম করে পালিত রসগোল্লা দিবস, জেনেনিন কেন পালিত হয় এই দিন?

জগন্নাথদেবের ‘নীলাদ্রি বিজে’ বা রথযাত্রার সমাপ্তি উপলক্ষে শ্রীমন্দিরে আজ রসগোল্লা দিবস উদযাপন করা হয়েছে। রসগোল্লার উৎপত্তি নিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ দুই রাজ্যই দাবী করে আসছে।

২০১৭ সালে রসগোল্লাকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশিকা (জিআই) ট্যাগ দেওয়া হয়। এর দু’বছর পর, ২০১৯ সালে ওড়িশাও একই স্বীকৃতি পায়।

ওড়িশার রসগোল্লা বাংলার বিখ্যাত রসগোল্লার থেকে আলাদা বলে দাবি করা হয়েছে।

ঐতিহ্য অনুসারে, রথযাত্রার সময় দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে জগন্নাথকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেন।

পরে, রসগোল্লার মাধ্যমেই দেবী লক্ষ্মীর রাগ ভাঙানো হয়।

২০১৫ সাল থেকে, ওড়িশায় প্রতি বছর ‘নীলাদ্রি বিজে’ উপলক্ষে রসগোল্লা দিবস পালিত হয়ে আসছে।

এই বছর, বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ‘নীলাদ্রি বিজে’ ও রসগোল্লা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি বালুশিল্প তৈরি করেছেন।

উল্লেখ্য, পুরীর রত্নভান্ডারের ভিতরের কক্ষ লেজার স্ক্যান করতে চলেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)।

রত্নভান্ডার সংস্কারের জন্য বৃহস্পতিবারই রত্নভান্ডারের বাইরের ও ভিতরের কক্ষের সমস্ত সম্পদ সরিয়ে নেওয়া হয়েছে।