কুলতলির সাদ্দামের সুড়ঙ্গ রহস্য ফাঁস, জেনেনিন পুলিশি তদন্তে কী কী উঠে এল?

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া সাদ্দাম সর্দারের বাড়িতে পাওয়া ‘সুড়ঙ্গ’ নিয়ে রহস্য ছিল অনেক। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দামের দাবি অনুযায়ী, এই সুড়ঙ্গটি মাগুর মাছ চাষের জন্য তৈরি করা হয়েছিল।
মাছ চাষের সঙ্গে তার যুক্তি ছিল।বাড়ির পাশে খালের জলের ঢেউকে কাজে লাগিয়ে সুড়ঙ্গের মধ্যে মাগুর মাছ চাষের পরিকল্পনা ছিল।গ্রামবাসীদের আপত্তির কারণে পরিকল্পনা বাতিল করা হয়।
সুড়ঙ্গ নিয়ে স্থানীয়দের প্রবল আপত্তি ছিল।সাদ্দামের উদ্দেশ্য ছিল অন্য কিছু, মাছ চাষ নয়।
পুলিশের উপর হামলা চালানোর পর খালে রাখা ডিঙি ব্যবহার করে পালিয়ে যান সাদ্দাম।সারাদিন করলা ক্ষেতে লুকিয়ে থাকার পর রাতে চুপড়িঝাড়া গ্রামে পৌঁছান।
চুপড়িঝাড়ার বাণীরধল এলাকায় মান্নান শেখের আলাঘরে আশ্রয় নেন সাদ্দাম।মান্নান খান মাছ চাষের সঙ্গে যুক্ত এবং সাদ্দামের পূর্বপরিচিত।ভৌগলিক কারণে এই জায়গা সাদ্দামের কাছে নিরাপদ ছিল।
পুলিশ সাদ্দামকে গ্রেফতার করে।কুলতলির প্রতারণা মামলায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ তদন্ত করছে সুড়ঙ্গটি আসলে কিসের জন্য তৈরি করা হয়েছিল।