অভিন্ন পোর্টালে ছ’দিনেই ৩ লক্ষের বেশি পড়ুয়া ভর্তি, খুশি সকল কলেজ কর্তৃপক্ষ

সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল (ক্যাপ)-এর মাধ্যমে রাজ্যের ৪৭৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রথম ছয় দিনেই ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।

গুরুত্বপূর্ণ তথ্য:

মোট ভর্তির ৭০% (২ লক্ষ ৫৪ হাজার) ছাত্রছাত্রী তাদের প্রথম পছন্দের কলেজ ও বিষয়ে ভর্তি হয়েছেন।১৮% (৫৭,৬০০) ছাত্রছাত্রী তাদের দ্বিতীয় পছন্দের কলেজ ও বিষয় নির্বাচন করেছেন।

আবেদনকারী: মোট ৫ লক্ষ ২৭ হাজার ৭৮১ জন আবেদন করেছিলেন।

আসন বরাদ্দ: প্রথম পর্যায়ে মোট ৪ লক্ষ ২২ হাজার ২৪৫ ছাত্রছাত্রীকে আসন বরাদ্দ করা হয়েছিল।

প্রথম পছন্দ ছাড়া অন্য পছন্দ নিয়ে ভর্তি হওয়া পড়ুয়ারা অপশন দিলে পরের রাউন্ডে প্রতিষ্ঠান ও বিষয়ভিত্তিক আপগ্রেডেশনের সুযোগ পাবেন।আপগ্রেডেশনের জন্য প্রথম দফায় টাকা জমা দিয়ে ভর্তি হতেই হবে।আপগ্রেড রাউন্ডের ভিত্তিতে কলেজ ও বিষয়ভিত্তিক মেধাতালিকা ২৪ জুলাই বেরোবে।ভর্তি পর্ব চলবে ২৪-২৮ জুলাই।
সংশ্লিষ্ট পড়ুয়াদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে নথি যাচাইয়ের কাজ হবে ৩১ জুলাই থেকে ৬ অগস্ট।
ক্লাস শুরুর কথা ৭ অগস্ট।

টাকা জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি:
রাজ্যের বহু পড়ুয়া, অভিভাবক এবং বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনুরোধ মেনে চলতি ভর্তি প্রক্রিয়ায় টাকা জমা দেওয়ার দিন ১৯ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

কিছু ছাত্রছাত্রীর বিভ্রান্তি:
ভর্তি প্রক্রিয়া নিয়ে পড়ুয়াদের একাংশ এখনও বিভ্রান্ত বলে জানিয়েছেন।প্রথম বার বলেই প্রতিষ্ঠান ও বিষয় প্রেফারেন্সের ব্যাপারটা অনেকেরই বোধগম্য হয়নি।