BigNews: বাজেটের মুখে শেয়ার বাজারে ঝড়, 81000-এ পৌঁছে রেকর্ড গড়ল সেনসেক্স

বাজেট পেশের আগে ঐতিহাসিক রেকর্ড গড়েছে ভারতীয় শেয়ার বাজার।প্রথমবারের জন্য 81,000 পয়েন্ট ছাড়িয়ে গেছে বিএসই সেনসেক্স।
24,800 পয়েন্টে পৌঁছেছে নিফটি 50।বিনিয়োগকারীদের জন্য বাম্পার মুনাফার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার, 18 জুলাই শেয়ার বাজারে ওঠানামা দেখা গেলেও, দিন শেষে উল্লেখযোগ্য প্রাপ্তি হয়েছে।বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স 81,343.46 পয়েন্টে এবং নিফটি 50 24,800.85 পয়েন্টে লেনদেন হয়।লক্ষ্মীবারে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বেড়েছে 626.91 পয়েন্ট (0.78%)।ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বেড়েছে 0.76%।
এই সপ্তাহে শেয়ার বাজারের এই ট্রেন্ড যদি ধরে থাকে, তাহলে বিনিয়োগকারীদের জন্য বড় আয়ের সম্ভাবনা রয়েছে।তবে মার্কিন স্টক মার্কেটে নামে ধসের প্রভাব ভারতীয় বাজারেও কিছুটা দেখা গিয়েছিল।বুধবার সকালে বাজার খোলার সময় সেনসেক্স 202.3 পয়েন্ট এবং নিফটি 50 70 পয়েন্ট হেরে গিয়েছিল।
তবে দ্রুতই বাজার ঘুরে দাঁড়ায় এবং ঊর্ধ্বমুখী হতে থাকে।উল্লেখ্য, গত এক মাসে 4,000 পয়েন্টের বেশি বেড়েছে সেনসেক্স এবং 1,200 পয়েন্টের বেশি বেড়েছে নিফটি 50।বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে সেনসেক্স 90,000 থেকে 1,00,000 পয়েন্টে পৌঁছাতে পারে।